
কবে আসবে ভিকির সিনেমা, নিশো–মেহজাবীন কি থাকবেন
৫ হাজার ৮০০ প্রতিক্রিয়া, ৪২৮ মন্তব্য। ৫ অক্টোবর দুই অভিনয়শিল্পী আফরান নিশো আর মেহজাবীন চৌধুরীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই ছবি নিয়েই এত আলোচনা। কারণও আছে। বছরখানেক ধরেই গুঞ্জন, শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ভিকি জাহেদের সিনেমায় প্রথমবার বড় পর্দায় জুটি হবেন নিশো ও মেহজাবীন। সিনেমার নাম হবে ‘পুলসিরাত’, এমন গুঞ্জনও শোনা গেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেননি। অনেকে মনে করেছেন, প্রযোজকের পোস্ট করা ছবিটি সেই জার্নিরই শুরু; মন্তব্যের ঘরেও এমন কথা বলেছেন অনেক ভক্ত। তবে যাঁদের নিয়ে এত জল্পনা, তাঁরা অবশ্য স্পিকটি নট।২৩ অক্টোবর, ২০২৬




