
অবশেষে প্রতিবেদন জমা দিল হাসপাতাল প্রশাসনের তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি দুই দফা সময় নিয়ে অবশেষে প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্তে কী উঠে এসেছে, সে বিষয়ে কেউ মুখ খুলছেন না। আজ সোমবার দুপুরে হাসপাতাল পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।২৯ সেপ্টেম্বর, ২০২৬



