প্লট বরাদ্দের লটারি ৮ মাসেও হয়নি, আরও আবেদন নিতে উদ্যোগ
সরকারি একটি প্লটের আশায় কেউ দেড় লাখ, কেউবা দুই লাখ টাকা জামানত দিয়ে আট মাস ধরে অপেক্ষা করছেন। হবিগঞ্জের বাসিন্দাদের মধ্যে এ রকম আবেদনকারী ৬৯৬ জন। কিন্তু প্লট বরাদ্দের লটারি এখনো হয়নি। এর মধ্যে নতুন করে আবেদন নেওয়ার প্রস্তুতি শুরু করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এতে প্লট পাওয়ার অপেক্ষায় থাকা মানুষের অনিশ্চয়তা আরও বেড়েছে।২৩ অক্টোবর, ২০২৬


