Advertisement

শহরে হাজির রায়ানরা, আজ থেকে শুরু প্রস্তুতি

এই সময়

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় ফুটবল টিম,Ei Samay
ভারতীয় ফুটবল টিম,Ei Samay

এই সময়: আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় ফুটবল টিম সোমবার দুপুরে শহরে পৌঁছে গেল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজি়ল ও দু’বারের বিশ্বসেরা উরুগুয়ের বিরুদ্ধে পরপর দুটো ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য আপাতত এই শহরেরই অতিথি হিসেবে থাকবে খালিদ জামিলের টিম। তারা উঠেছে নিউটাউনের এক পাঁচতারা হোটেলে।

মঙ্গলবার থেকে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে প্র্যাক্টিসে নামা কথা রায়ান উইলিয়ামসদের। বেঙ্গালুরুতে বিশ্বের ৪৪ নম্বর পানামার বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়ে ড্র করা ভারতীয় টিম এখন এতটাই চাঙা যে তারা বিশ্বের ৬ নম্বর ব্রাজ়িলের মুখোমুখি হওয়া নিয়ে মোটেই আতঙ্কিত নয়।

ভারতের এক নম্বর স্ট্রাইকার রায়ান এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ব্রাজ়িলের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়াটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এই ম্যাচ স্পেশাল। আমরা মুখিয়ে আছি, এই ম্যাচে মাঠে নামার জন্য।’

indian football team

পানামা ম্যাচে ভারতীয় টিমের স্কোরার রায়ান আরও যোগ করেছেন, ‘শুধু এটা আমাদের জন্য স্পেশাল নয়, ভারতীয় ফুটবল সমর্থকদের জন্যও স্পেশাল। কারণ ব্রাজ়িলের বিরুদ্ধে দেশের টিম খেলবে, এটা দেখার সুযোগ আগে কোনও দিন কারও হয়নি।’ শুধু ব্রাজ়িল নয়, ৬ অক্টোবর দিয়েগো ফোরলানের উরুগুয়ের বিরুদ্ধেও সঙ্ঘবদ্ধ ফুটবল খেলতে মরিয়া আনোয়ার আলি, সাহল আব্দুল সামাদরা। ১ অক্টোবর সন্ধেবেলা ব্রজ়িল টিম শহরে পা রাখবে।

indian football team

এ দিকে, এমন দুই ঐতিহাসিক ম্যাচের সঙ্গী হতে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন কর্পোরেট সংস্থা। সোমবার এআইএফএফ জানিয়েছে, এই দুই ম্যাচের প্রিন্সিপ্যাল পার্টনার হয়েছে স্টাইল বাজার। সঙ্গে রয়েছে আমূল। এগিয়ে এসেছে ভারত–ট্যাক্সি গ্রুপও।

indian football team

Lading . . .