Advertisement

এমবাপে থেকে ইয়ামাল, ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে কোন ৫ তারকা?

এই সময়

প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে কোন ৫ তারকা?,গ্রাফিক্স: রাতুল মণ্ডল,কিলিয়ান এমবাপে,ছবি: X,হ্যারি কেন,লামিনে ইয়ামাল,লিওনেল মেসি,মাইকেল ওলিসে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে কোন ৫ তারকা?,গ্রাফিক্স: রাতুল মণ্ডল,কিলিয়ান এমবাপে,ছবি: X,হ্যারি কেন,লামিনে ইয়ামাল,লিওনেল মেসি,মাইকেল ওলিসে

বিশ্ব ফুটবলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের অন্যতম স্বীকৃতি ব্যালন ডি’অর। দেশ ও ক্লাবের হয়ে গোটা মরশুম জুড়ে পারফরম্যান্স, গোল, অ্যাসিস্ট এবং দলগত সাফল্যের ভিত্তিতে এই পুরস্কারের পান ফুটবলাররা। ২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়েও ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কে পাবেন ২০২৬ সালের ব্যালন ডি’অর? কিলিয়ান এমবাপে থেকে লামিনে ইয়ামাল, দৌড়ে এগিয়ে কোন পাঁচ তারকা? জেনে নিন বিশদে।

কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে

রিয়াল মাদ্রিদের জার্সিতে ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে দারুণ মরশুম কাটিয়েছেন কিলিয়ান এমবাপে। লা লিগা (২৫টি) ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (১৫টি) সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই ফরাসি স্ট্রাইকার। জাতীয় দলের হয়েও নজর কেড়েছেন এমবাপে। ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের সেমি ফাইনালে পৌছনোর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ১০টি গোল করে গোল্ডেন বুটও জিতেছেন তিনি। সব মিলিয়ে গত মরশুমে তাঁর গোলসংখ্যা ছিল ৫৮।

হ্যারি কেন

হ্যারি কেন

বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেনও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে। ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মরশুমে ৭৩টি গোল করেছেন তিনি। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা, DFL-সুপারকাপ এবং DFB-পোকাল জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন কেন। এর পাশাপাশি ইংল্যান্ডের ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে ওঠার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অভিজ্ঞ স্ট্রাইকারের।

লামিনে ইয়ামাল

লামিনে ইয়ামাল

বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও এই পুরস্কারের অন্যতম দাবিদার। সম্প্রতি স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন ইয়ামাল। ক্লাবের হয়েও দুরন্ত ছন্দে ছিলেন। গত মরশুমে বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা। ক্লাব ও দেশের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৬টি গোল এবং ২১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ১৯ বছর বয়সেই এমন ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ফুটবলবিশ্বের নজর কেড়েছেন তিনি। ব্যালন ডি’অর জিতলে নয়া নজির গড়বেন তিনি।

লিওনেল মেসি

লিওনেল মেসি

আটবার ব্যালন ডি’অর জিতে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। বয়স ৩৯ হলেও এবং ইউরোপিয়ান ফুটবল থেকে দূরে থাকার পরেও এই পুরস্কারের দাবিদার হিসেবে তাঁর নাম উঠে আসছে। ২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্তিনার ফাইনালে ওঠার নেপথ্যে বড় অবদান রয়েছে মেসির। বিশ্বকাপে আটটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন তিনি। ক্লাব ও দেশের জার্সি মিলিয়ে গত মরশুমে তাঁর গোলসংখ্যা ছিল ৪৪, অ্যাসিস্ট ৩০।

মাইকেল ওলিসে

মাইকেল ওলিসে

বর্তমান প্রজন্মের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে উঠে এসেছেন ফ্রান্সের মাইকেল ওলিসে। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ভালো ছন্দে ছিলেন দেশের হয়েও। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মরশুমে তাঁর গোলসংখ্যা ২৬ এবং অ্যাসিস্ট ৪১। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা, DFL-সুপারকাপ এবং DFB-পোকাল জিতেছিলেন তিনি। এর পাশাপাশি ফ্রান্সকে বিশ্বকাপের সেমি ফাইনালে তোলার নেপথ্যে বড় কৃতিত্বও রয়েছে ওলিসের। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতার কারণে তাঁকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে মনে করা হচ্ছে।

Lading . . .