Advertisement

রাফিনিয়ার চোটে বাড়ছে চিন্তা, কতটা গুরুতর?

এই সময়

প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬

গুরুতর চোট রাফিনিয়ার,ছবি: X
গুরুতর চোট রাফিনিয়ার,ছবি: X

এই সময়: অস্ট্রেলিয়াকে ৪–২ হারিয়ে জয়ে ফিরল ব্রাজ়িল। ব্রাজ়িলের হয়ে গোল করলেন ভ্যান্ডারসন, রাফিনিয়া (েপনাল্টি), ব্রুনো গিমারায়েস ও ভিনিসিয়াস জুনিয়র (পেনাল্টি)।

কলকাতার ব্রাজ়িল সমর্থকদের এতে খুশিই হওয়ার কথা। কিন্তু অন্য আশঙ্কা উস্কে দিচ্ছে রাফিনিয়ার চোট। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের বিরতির আগেই পেনাল্টি থেকে ২–২ করেছিলেন রাফিনিয়া। বিরতিতেই তাঁকে তুলে নেওয়া হয়। এখানেই শুরু আশঙ্কা। বলা হচ্ছে, ডান পায়ের উরুর পেশিতে চোট রাফিনিয়ার। কিন্তু চোট কতটা গুরুতর?

ম্যাচের পরে ব্রাজ়িলের কোচ কার্লো আন্সেলোত্তি কোনও মন্তব্য করেননি চোট নিয়ে। বৃহস্পতিবার কলকাতায় পৌঁছচ্ছে ব্রাজ়িল টিম। শনিবার ম্যাচ যুবভারতীতে। এর মধ্যে রাফিনিয়া খেলার মতো সুস্থ হবেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ফ্রেন্ডলিতে ব্রাজ়িলের অ্যাটাকিং ভাগের প্লেয়ারদের মধ্যে একমাত্র রাফিনিয়াই খেলেছিলেন পুরো ম্যাচ। যা গড়িয়েছিল ৯৫ মিনিট পর্যন্ত।

Raphinha Injury
Raphinha Injury
Raphinha Injury

এখানে বার্সেলোনার হস্তক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডান উরুতেই আগের দু’বার চোট পেয়েছিলেন রাফিনিয়া। আর সে দুটিই হয়েছিল জাতীয় দলের হয়ে খেলে ফেরার পরে। অক্টোবরেই চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জামাঁ এবং লা লিগায় এল ক্লাসিকো খেলতে হবে বার্সেলোনাকে। তাই রাফিনিয়া জট জটিল হতেই পারে।

আরও পড়ুন

Lading . . .