Advertisement

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য খারাপ খবর, চোটের জন্য আসছেন না উরুগুয়ের তারকা

এই সময়

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চোটের জন্য ভারতে আসছেন না উরুগুয়ের তারকা,ছবি: X
চোটের জন্য ভারতে আসছেন না উরুগুয়ের তারকা,ছবি: X

সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে তিনটি মেগা ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। ২৫ তারিখ পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে যাত্রা। ৩ ও ৬ অক্টোবর ভারতের বিপক্ষে থাকবে যথাক্রমে ব্রাজ়িল ও উরুগুয়ে। এই দুই ম্যাচ নিয়ে উন্মাদনা বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রিও। তবে ঘরের মাঠে তারকা ফুটবলারদের খেলা দেখার জন্য আশায় বুক বাঁধছিলেন যে ফুটবলপ্রেমীরা, তাঁদের জন্য খারাপ খবর। চোটের জন্য কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ ও উরুগুয়ের তারকা ফুটবলার ফেদেরিকো ভালভার্দে। তবে তিনি না থাকলেও বাকি দল নির্ধারিত সূচি মেনে ভারতে আসছে। কলকাতায় পাঁচ দিনের শিবিরও করবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

উরুগুয়ের জার্সিতে ফেদেরিকো ভালভের্দে ও ডারউইন নুনেজ

চোটে ছিটকে গেলেন ভালভের্দে

লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে খেলার সময়ে চোট পেয়েছিলেন ভালভার্দে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে মেডিক্যাল টেস্টের পরে জানা যায়, তাঁর বাঁ পায়ের গোড়ালিতে গ্রেড-৩ স্প্রেন হয়েছে। অন্তত দু-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ভালভের্দেকে। তাই ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলিতে তাঁকে পাবে না উরুগুয়ে। এই খবরে হতাশ হয়েছেন ভারতের ফুটবলপ্রেমীরা।

উরুগুয়ের জার্সিতে ফেদেরিকো ভালভের্দে ও ডারউইন নুনেজ

কলকাতায় পাঁচ দিনের শিবির উরুগুয়ের

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে কলকাতায় পাঁচ দিনের প্রস্তুতি শিবির করবে উরুগুয়ে। এই সময়ে মোট পাঁচটি অনুশীলন সেশনের পরিকল্পনা রয়েছে দলের। এই নিয়ে মুখ খুলেছেন দলের এক শীর্ষ আধিকারিক। ‘Times Of India’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনুশীলনের একটি সেশন সমর্থকদের দেখার সম্ভাবনাও রয়েছে। ফলে যাঁরা ম্যাচের টিকিট পাবেন না, তাঁদের কাছে সুযোগ থাকতে পারে ডারউইন নুনেজ, আরাউহোদের সামনে থেকে দেখার। জানা গিয়েছে, সিওল থেকে ব্যক্তিগত চার্টার বিমানে কলকাতায় আসবে উরুগুয়ে দল।

উরুগুয়ের জার্সিতে ফেদেরিকো ভালভের্দে ও ডারউইন নুনেজ

কলকাতার সঙ্গে উরুগুয়ের পুরনো সম্পর্ক

১৯৮২ সালে ইডেন গার্ডেন্সে নেহরু কাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। চার দশকেরও বেশি সময় পরে ফের কলকাতায় আসছে দক্ষিণ আমেরিকার এই দল। বর্তমানে দিয়েগো ফোরলানের কোচিংয়ে খেলছে উরুগুয়ে। ভারতে আসার আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলবে উরুগুয়ে। এশিয়া সফরের শেষ ম্যাচে ৬ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে তারা।

Lading . . .