Advertisement

বিশ্বকাপ খেলার আরও এক ধাপ কাছে, AFC এশিয়ান কাপের মূল পর্বে ভারত

এই সময়

প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬

AFC এশিয়ান কাপের মূল পর্বে ভারত,ছবি: AIFF
AFC এশিয়ান কাপের মূল পর্বে ভারত,ছবি: AIFF

ভারতের সিনিয়র ফুটবল দলের সঙ্গী একের পর এক ম্যাচে ব্যর্থতা। সেখানে স্বপ্ন দেখাচ্ছে ভারতের ছোটরা। বিশ্বকাপ খেলার স্বপ্নের দলে আরপ এক ধাপ এগিয়ে গেল ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল টিম। মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল ভারত। শুক্রবার গ্রুপ ‘E’-র শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই যোগ্যতা অর্জন নিশ্চিত হতো ভারতের। সেই লক্ষ্য পূরণ করে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই মূল পর্বে গেল ভারত। ২০২৭ সালে উজ়বেকিস্তানে বসবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের আসর।

অনূর্ধ্ব-১৭ AFC এশিয়ান কাপের মূল পর্বে ভারতীয় ফুটবল দল

মালয়েশিয়ার আক্রমণের বিরুদ্ধে দারুণ লড়াই ভারতের ডিফেন্সের

টানা তিন ম্যাচে জয়ের পরে মালয়েশিয়ার বিরুদ্ধে কিছুটা ছন্দহীন দেখিয়েছে ভারতকে। আক্রমণে তেমন ধার তৈরি করতে পারেনি ব্লু কোল্টসরা। উল্টে ম্যাচের বেশির ভাগ সময়ই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মালয়েশিয়া। বারবার ভারতীয় বক্সে ঢুকে গোলের সুযোগ তৈরি করেছে তারা। তবে ভারতীয় রক্ষণভাগ দৃঢ় থাকায় শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি মালয়েশিয়া। ০-০ ফলে শেষ হয় ম্যাচ। তবে ভারতের লক্ষ্যপূরণের জন্য তা ছিল যথেষ্ট। চার ম্যাচ খেলে তিনটি জয় ও একটি ড্র নিয়ে অপরাজিত থেকেই গ্রুপশীর্ষে শেষ করল ভারত।

মালয়েশিয়ার বিরুদ্ধে গোল না পেলেও মেহরাজউদ্দিন ওয়াড়ুর কোচিংয়ে বাছাই পর্বে দারুণ পারফর্ম করেছে ভারত। চার ম্যাচে মোট ২০ গোল করেছে তারা। AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে এটিই ভারতের সবচেয়ে বেশি গোলের নজির। এর মধ্যে ক্যাপ্টেন দাল্লালমুয়োন গাংতে একাই করেছেন সাতটি গোল।

Uzbekistan, here we come! 🇮🇳✈️🇺🇿 The #BlueColts have qualified for the #AFCU17 Asian Cup for the 11th time in history. 💙 #AsiaDream #IndianFootball https://t.co/RmW6HvgZsH

গ্রুপ পর্বে ভারতের ম্যাচের ফল

সিঙ্গাপুরের বিরুদ্ধে ৪-২ গোলে জয় দিয়ে যাত্রা শুরু করে ভারত। দ্বিতীয় ম্যাচে গুয়ামকে ১২-০ গল্র ওড়ায় তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পিছিয়ে পড়েও ৪-১ গোলে প্যালেস্তাইনকে হারায় ভারত। শুক্রবার মালয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল তরুণ তুর্কিরা।

অনূর্ধ্ব-১৭ AFC এশিয়ান কাপের মূল পর্বে ভারতীয় ফুটবল দল

বিশ্বকাপের দিকে আরও এক ধাপ এগোল ভারত

অনূর্ধ্ব-১৭ FIFA বিশ্বকাপের যোগ্যতা অর্জনের মঞ্চ হিসেবেও গুরুত্বপূর্ণ এই এশিয়ান কাপ। তাই ২০২৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৭ দলের পাখির চোখ হতে চলেছে এই টুর্নামেন্ট। ২০০২ ও ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতীয় দল। সেটাই সেরা পারফরম্যান্স। গত বার সৌদি আরবে আয়োজিত প্রতিযোগিতায় অবশ্য গ্রুপ পর্বের দু’টি ম্যাচে হেরে নকআউটেও উঠতে পারেনি ভারত। এ বার ভালো ফলের আশায় গাংতের দল।

অনূর্ধ্ব-১৭ AFC এশিয়ান কাপের মূল পর্বে ভারতীয় ফুটবল দল

Lading . . .