India vs Brazil Live: বাজল ম্যাচ শেষের বাঁশি, ব্রাজ়িল জিতল ৪ গোলে
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬

বাজল ম্যাচ শেষের বাঁশি, জিতল ব্রাজ়িল
শেষ বেলায় ব্রাজ়িলের গোল
শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল করলেন স্যামুয়েল লিনো। বক্সের বাঁদিক থেকে বল নিয়ে উঠে ভারতের ডিফেন্ডার ম্যাককারটনকে কাটিয়ে তিনি শটে গোল করেন। ম্যাচের ফল ৪-০।
৯০+১ মিনিট: বিপদ বাঁচালেন গিল
ভারতের বক্সে জয় গুপ্তার খারাপ ক্লিয়ারেন্স। সেখান থেকে বলটা পান ভানডারসন। তিনি ডান পায়ে শট নেন, গোলকিপার প্রভসুখন সিং দারুণ দক্ষতায় বল আটকে দেন।
৯০ মিনিট: আক্রমণে ভারত
বিক্রম প্রতাপ সিং বক্সের ডানদিক থেকে আক্রমণে ওঠেন। কিন্তু ফিশ করতে পারেননি। তাঁর ক্রস বেরিয়ে যায়।
৪ মিনিট সংযুক্তি সময়
৮৪ মিনিট: একসঙ্গে পাঁচ বদল ভারতের
আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, রহিম আলি, মনবীর সিংকে তুলে নামানো হলো মেহতাব সিং, ম্যাককারটন, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং ও ফারুক চৌধুরীকে।
ক্যামেরায় ম্যাচের ঝলক
৬৭ মিনিট: মনবীর-রায়ান উইলিয়ামসের যুগলবন্দী
রায়ান উইলিয়ামস মনবীরকে বল বাড়িয়ে বক্সের ডানদিকে চলে যান। অন্যদিকে মনবীর বাঁদিক থেকে বল তুলে নেন উইলিয়ামসকে। বল মাটিতে পড়ার আগে উইলিয়ামসন নিলেও তিনি বক্সের বাইরে মারেন।
৬৩ মিনিট: গোললাইন সেভ ব্রাজ়িলের
রায়ান উইলিয়ামস বক্সের বাঁদিক থেকে বল নিয়ে ওঠেন। তিনি শট নেন এবং বলটা টপকে যায় ব্রাজ়িলের গোলকিপার পেদ্রো মরিস্কোকে। কিন্তু পরিবর্ত হিসেবে নামা মাউরো গোলের সামনে থেকে বল ক্লিয়ার করে দেন।
ব্রাজ়িলের পর দুই বদল ভারতের
সাহালের জায়গায় এডমুন্ড লালরিন্ডিকা এবং অভিষেক সিং টেকচাঁমের জায়গায় নামলেন ভালপুইয়া।
৬০ মিনিট: তিন বদল ব্রাজ়িলের
মার্কুইনহোস, পেদ্রো, দিয়াস এবং আন্দ্রে সান্তোসকে তুলে নামানো হলো এন্দ্রিক, ম্যাথিউস মার্তেনেল্লি, জাইর ও মাউরো জুনিয়রকে।
৫৮ মিনিট: তৃতীয় গোল ব্রাজ়িলের
গোলকিপার বদলেও বদলাল না ভাগ্য। ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় নামা স্যামুয়েল লিনো গোল করলেন। যদিও এই গোলের ক্ষেত্রে ডিফেন্ডার বিজয় ভার্গেসের ভুলটা বেশি। তিনি বলের দখল ছেড়ে দেন এবং লিনো তা নেন। বক্সের ডানদিক থেকে বাঁকানো শটে সেকেন্ড পোস্টে বল রেখে গোল করেন। প্রভসুখন সিং গিল ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
৫৫ মিনিট: আক্রমণে মনবীর সিং
ভাসানো বল পেয়ে মনবীর সিং ব্রাজ়িলের বক্সে বাঁদিক থেকে ঢোকেন। মার্কুইনহোস তাঁকে আটকানোর জন্য অ্যাঙ্গেল ছোট করে দেন। কিন্তু মনবীর সিং শট নেন ব্রাজ়িলের গোলে, ব্রাজ়িলের গোলকিপার লাফিয়ে বল বের করে দেন।
৫৩ মিনিট: আক্রমণে রায়ান উইলিয়ামস
ভালো আক্রমণে রায়ান উইলিয়ামস। তিনি বক্সের ডানদিক থেকে আক্রমণে ওঠেন। কিছুটা লো শট নেন, কিন্তু ব্রাজ়িলের গোলকিপার সহজেই তা ধরে নেন।
৪৮ মিনিট: আক্রমণে ভারত
ব্রাজ়িলের অর্ধে জয় গুপ্তা ও থাপার যুগলবন্দী। থাপা মনবীরকে বল দেওয়ার জন্য ব্যাকহিল করেন। কিন্তু ব্রাজ়িলের রক্ষণে আটকে যায় সেই হিল।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
একসঙ্গে তিন বদল ভারতের
উঠে গেলেন গুরপ্রীত সিং সান্ধু, আকাশ মিশ্র ও আশিক কুরুনিয়ান। নামলেন যথাক্রমে প্রভসুখন সিং গিল, জয় গুপ্তা ও সানান মহম্মদ।
একসঙ্গে পাঁচ বদল ব্রাজ়িলের
উঠে গেলেন ডগলাস সান্তোস, ভিনিসিয়াস জুনিয়র, দানিলো ও ম্যাথিউজ়িনহো। নামলেন যথাক্রমে ভ্যানদেরসন, ব্রুনো গুইমারেস ও স্যামুয়েল লিনো, ডগলাস লুইজ় ও গ্যাব্রিয়েল।
প্রথমার্ধের ছবি
প্রথমার্ধে মিশ্র ছবি দেখা গিয়েছে, একদিকে গুরপ্রীত ভালো কয়েকটা সেভ করেন, অন্যদিকে তিনি মিসও করেছেন। এস্তেভাও ও পেদ্রোর গোলের সময় গুরপ্রীত আটকানোর চেষ্টা করলেও বিপক্ষের শট এতটাই ক্লিয়ার ছিল যে গুরপ্রীতের ক্ষমতার বাইরে।
প্রথম ২৫ মিনিটে ভারত ভালো খেললেও পরের দিকে খেই হারাতে থাকে।
হাফ টাইম, এগিয়ে ব্রাজ়িল
হাফ টাইমে ব্রাজ়িল মোট ১১টা শট নিয়েছে। যেখানে টার্গেটে ছিল ৪টে। অন্যদিকে ভারত মোট শট নেয় দুটি, কোনওটাই টার্গেটে ছিল না। বলের দখল ব্রাজ়িলের পক্ষে ৬২% এবং ভারতের পক্ষে ৩৮%।
ব্রাজ়িলের হয়ে গোল দুটি করেন এস্তেভাও (২৮ মিনিট), পেদ্রো (৪২ মিনিট)।
প্রথমার্ধে ইনজুরি টাইম ৩ মিনিট
৪৪ মিনিট: ফের গোল হজম করছিল ভারত
ফের গোল হজম করছিল ভারত। ভিনিসিয়াস জুনিয়রের শটে ফের ভুল করছিলেন গুরপ্রীত। বলটা গুরপ্রীতের হাতে লেগে বেরিয়ে যায়, সামনে ছিলেন দানিলো। যদিও ভারতের ডিফেন্ডার তা ক্লিয়ার করে দেন।
৪২ মিনিট: গোওওলল, ২-০ গোলে এগিয়ে গেল ব্রাজ়িল
এ বার গোলের বল বাড়ান এস্তেভাও। তিনি পেদ্রোকে বক্সের মাঝে একটি বল বাড়ান। পে্দরোর কাছে পর্যাপ্ত সুযোগ ছিল জায়গা করার। তিনি শটও নেন, বলটা গুরপ্রীত ধরলেও তা তাঁর পায়ের নিচ দিয়ে বেরিয়ে যায়।
৩৬ মিনিট: পোস্টে বাঁচল পেদ্রোর শট
বক্সের ডান দিক থেকে ক্রস বাড়ায় ব্রাজ়িল। বল যায় পেদ্রোর কাছে। তিনি বক্সের মাঝখানে ছিলেন, ফলে বলটা সহজে তাঁর কাছে আসে এবং তিনি হেড দেন। গুরপ্রীত ডাইভ দিলেও বল ডানদিকের পোস্টের লাগে।
২৮ মিনিট: গোল, এগিয়ে গেল ব্রাজ়িল
বক্সের ডানদিকে একটু ওয়াইডে বল পান এস্তেভাও। তিনি ফাস্ট পোস্টে জায়গা করে দেন। এর পর বাঁ পা দিয়ে শট নেন গোলে। গুরপ্রীত বলের নাগাল পাওয়ার জন্য সঠিক জায়গায় থাকলেও তাঁর ডাইভ পর্যাপ্ত ছিল না বল ধরার জন্য।
২৭ মিনিট: ভারতের কর্নার
কর্নার পায় ভারত, অনিরুধ থাপা বাঁদিক থেকে কর্নার নেন। ব্রাজ়িল গোলকিপার পেদ্রো মরিসকো তা ক্লিয়ার করে দেন।
শুরু থেকে আক্রমণে ভিনি
২০ মিনিট: সেই গুরপ্রীত, আটকে দিলেন ভিনিকে
বল পেয়ে বক্সের বাঁদিক থেকে উঠে একদম বক্সের কাছে চলে যান ভিনি। বুদ্ধি করে এগিয়ে আসেন গুরপ্রীত। ভিনি শট নিলেও গুরপ্রীত আটকে দেন।
১৮ মিনিট: এগিয়ে ব্রাজ়িল
ব্রাজ়িল ৭৩ ও ভারত ২৭।
১৫ মিনিট: মনবীরকে আটকে দিলেন মার্কুইনহোস
মাঝ মাঠ থেকে বিজয় ভার্গেস মনবীরকে বল দেন। তিনি বল নিয়ে ব্রাজ়িলের বক্সে ঢোকেন। কিন্তু মার্কুইনহোস আটকে দেন। কর্নার পায় ভারত।
১৩ মিনিট: বল নিয়ে ওঠার চেষ্টার মনবীর
বক্সের বাইরে থেকে বল নিয়ে দারুণ গতিতে উঠে যান মনবীর সিং। এক ডিফেন্ডারকে কাটালেও পরে আর পারেননি।
৭ মিনিট: আক্রমণে ভিনিসিয়াস
ভিনিসিয়াসকে উপর থেকে একটা বল বাড়ান মার্কুইনহোস। সঙ্গে সঙ্গে ভিনি বক্সের বাঁদিকে চলে গিয়ে বল নিয়ে উঠতে থাকেন। তিনি বক্সের কাছে গেলে তাঁকে মার্ক করেন অভিষেক সিং টেকচাঁম। ভিনিসিয়াস গোলে শট নিলেও তা লক্ষ্যে রইল না।
৫ মিনিট: বাঁদিক থেকে আক্রমণে ভারত
বল নিয়ে বাঁদিক বরাবর দৌড়ে ওঠেন আশিক কুরুনিয়ান। তিনি ক্রস বাড়ালেও ভারতের কোনও প্লেয়ার ছিলেন না। সহজেই ক্লিয়ার করে ব্রাজ়িল।
আক্রমণে ব্রাজ়িল
বাঁশি বাজার পর থেকেই বাঁদিক থেকে আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র। তিনি বক্সের মাঝে একটা লো ক্রস বাড়ান, কিন্তু অনিরুদ্ধ থাপা তা ক্লিয়ার করেন।
কিক অফ
শুরু ভারত-ব্রাজ়িল ম্য়াচ। বাঁদিক থেকে ডানদিকে আক্রমণ করছে ভারত।
মাঠে নামছে দুই দল
টিম ইন্ডিয়ার ফর্মেশন
৪-২-৩-১ ছকে নামছে টিম ইন্ডিয়া। অনিরুদ্ধ থাপা ও আপুইয়াকে রাখা হয়েছে মাঝমাঠে। উপরে খেলছেন সাহাল আব্দুল সামাদ এবং একটু পিছন থেকে রায়ান উইলিয়ামস।
ওয়ার্ম আপ ভারতীয় দলের
চাপমুক্ত ভারত অধিনায়ক
বড় ম্যাচে নামার আগে চাপ নিতে নারাজ গুরপ্রীত সিং সান্ধু। তিনি বলেন, ‘এটা আমাদের কাছে বড় সুযোগ। ব্রাজ়িলের মতো বড় দলের বিরুদ্ধে খেলতে পারাটা সম্মানের। সবাই ম্যাচে ফোকাস করেছি। আশা করছি একটা ভালো ফুটবল ম্যাচ হবে।’
লোক কই?
ম্যাচ শুরু হতে বাকি আধঘণ্টা। কিন্তু স্টেডিয়ামের অর্ধেকেরও বেশি ভরেনি। রইল সন্ধ্যে সাতটার সময়ের গ্যালারির ছবি।
অ্যাসিড টেস্টের সামনে ভারত
ব্রাজ়িলের বিরুদ্ধে খেলা কতটা চ্যালেঞ্জিং তা খালিদ জামিল সহ গোটা টিম জানে। তবে ভারতের সুবিধা পানামা ম্যাচ। যেখানে ১-১ গোলে ড্র করেছে টিম ইন্ডিয়া। কিন্তু ব্রাজ়িল আলাদা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। খালিজ জামিল অবশ্য বাড়তি ভাবতে নারাজ।
ভারতের প্রথম একাদশ
গুরপ্রীত সিং সান্ধু (অধিনায়ক ও গোলকিপার), অভিষেক সিং টেকচাঁম, আনোয়ার আলি, বিজয় ভার্গেস, আকাশ মিশ্র, অনিরুধ থাপা, আপুইয়া, মনবীর সিং, রায়ান উইলিয়ামস, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান
ব্রাজ়িলের প্রথম একাদশ
মার্কুইনহোস (অধিনায়ক), দানিলো, ডগলাস সান্তোস, ভিনিসিয়াস জুনিয়র, এস্তাভো গনসালভেস, মাথেইউজ়িনহো, আর্থার দিয়াস, পেদ্রো, আন্দ্রে সান্তোস, পেদ্রো মরিসকো (গোলকিপার), গ্যাব্রিয়েল বোনটেম্পো
কোথায় দেখবেন ভারত বনাম ব্রাজ়িল ম্যাচ?
অনলাইনে ম্যাচ দেখা যাবে SonyLiv App ও Website-এ। টিভিতে Sony Sports ও Sony Aath চ্যানেলে দেখানো হবে ম্যাচ।
তবে ম্যাচ ফ্রি-তে দেখা যাবে না। SonyLiv App-এর জন্য আপনাকে আলাদা করে সাবস্ক্রিপশন কিনতে হবে। অন্যদিকে চ্যানেল আপনাকে আলাদা করে কিনতে হবে।
কোথায় ও কখন হবে ম্যাচ?
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ
ইতিহাসে প্রথমবার মুখোমুখি হচ্ছে ভারত ও ব্রাজ়িল ফুটবল দল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে দুই দল।


