বৈদ্যুতিক চুলার এ বিষয়গুলো জানেন কি
সেদিন সন্ধ্যায় ঢাকার নিউমার্কেটে গিয়ে চোখে পড়ল, চুলার দোকানে ক্রেতাদের ভিড়। অফিস শেষে ফেরার পথে ঢাকার বছিলা থেকে চুলা কিনতে এসেছেন শাহ্ নেওয়াজ। দরদাম করে দেশি ব্র্যান্ডের একটি ইন্ডাকশন চুলা কিনলেন। তিনি বলেন, ‘বাসায় কখন গ্যাস আসবে, তার ঠিকঠিকানা নেই। তাই গ্যাস থাকা না-থাকার দুশ্চিন্তা থেকে বাঁচতে আজ কিনে নিলাম এই ইন্ডাকশন চুলা।’১৩ অক্টোবর, ২০২৬




