ব্যায়ামের সময় হৃৎস্পন্দন ও রক্তচাপ বাড়ে, একই সঙ্গে হৃদ্যন্ত্রের ওপর কাজের চাপও বেড়ে যায়ছবি: পেক্সেলস

ব্যায়াম করতে গিয়ে হার্ট অ্যাটাক কেন হয়?

ব্যায়াম শুরু করলে পেশিগুলোর অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদা পূরণ করতে হৃদ্‌যন্ত্রকে দ্রুত ও বেশি রক্ত পাম্প করতে হয়। ফলে হৃৎস্পন্দন ও রক্তচাপ বাড়ে, একই সঙ্গে হৃদ্‌যন্ত্রের ওপর কাজের চাপও বেড়ে যায়।সুস্থ শরীর সাধারণত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে কারও আগে থেকেই প্লাক জমে করোনারি আর্টারি বা ধমনি সরু হয়ে থাকলে হঠাৎ তীব্র শারীরিক পরিশ্রম অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এতে প্লাক ফেটে গিয়ে সেখানে রক্ত জমাট বাঁধার মতো জটিলতা দেখা দিতে পারে। রক্ত জমাটের কারণে হৃদ্‌যন্ত্রে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে হতে পারে হার্ট অ্যাটাক।
১৩ অক্টোবর, ২০২৬
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2026