
ফরিদপুরে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ করায় এক যুবদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতাকে বাঁচাতে গেলে তাঁর তিন সমর্থককেও পিটিয়ে আহত করা হয়।১৩ অক্টোবর, ২০২৬


